ফেসবুকবন্ধুদের ঈদের দাওয়াত দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকের বন্ধুদের ঈদের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ফেসবুকের বন্ধুদের আমন্ত্রণ রইলো ঈদের ছুটিতে আমার নির্বাচনী এলাকায় (২৮ জুন থেকে ১ জুলাই) ঘুরে আসার।
https://www.facebook.com/mdshahriar.alam.5?fref=nf&ref=embed_post
এক্ষেত্রে ৬টি সম্ভাব্য অর্জন বা বিবেচনার বিষয় উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী। এগুলো হলো- প্রতিমন্ত্রীর আড়ানীর বাসায় থাকা-খাওয়া ফ্রি, আম পাড়া ও খাওয়া ফ্রি, আত্মীয়-বন্ধুদের জন্য অন্তত এক ঝুড়ি আম নিয়ে আসা ফ্রি, গ্রামগুলো এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা, নদী ও চর ঘুরে দেখা এবং শেখ হাসিনার দায়িত্বকালীন, বিশেষ করে গত তিন দফার ধারাবাহিকতায় গ্রামের জীবনযাত্রার পরিবর্তন স্বচক্ষে অনুধাবন করা।
তবে একটাই শর্তও জুড়ে দেয়া হয়েছে। আর তা হলো- অভিজ্ঞতাটুকু প্রতিমন্ত্রীর সাথে শেয়ার করতে হবে এবং চাইলে পাবলিকলি শেয়ারের।







